News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভায় পীযূষ গয়ালের বক্তব্য, ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক’
Image

লোকসভায় পীযূষ গয়ালের বক্তব্য, ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক’

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় জানিয়েছেন, ভারত–আমেরিকার ঐতিহাসিক বাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিরোধীদের হইচইয়ের মধ্যেই তিনি এদিন সংসদে এই বিষয়ে বিবৃতি দেন।

মন্ত্রী জানান, এই বাণিজ্য চুক্তির আলোচনার সময় ভারত কৃষি ও দুগ্ধশিল্পের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিতে নিজেদের স্বার্থ সফলভাবে সুরক্ষিত রাখতে পেরেছে।

পীযূষ গয়াল বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর শুল্কহার কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দেন বলে জানান তিনি। তাঁর দাবি, এই হার অন্যান্য বহু দেশের তুলনায় কম, ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতা আরও বাড়বে।

চুক্তির সুফল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষ কর্মী এবং শিল্পক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, প্রায় এক বছর ধরে একাধিক দফায় আলোচনা ও পর্যালোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র চূড়ান্ত করা হয়েছে।

পীযূষ গয়ালের কথায়, এই চুক্তি বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top