News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সাহসী পদক্ষেপের : অর্থমন্ত্রী
Image

দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সাহসী পদক্ষেপের : অর্থমন্ত্রী

jetleyগান্ধীনগর, ১১ জানুয়ারি (হি.স.): দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সাহসী পদক্ষেপের| বুধবার গুজরাটের গান্ধীনগরে অষ্টম ভাইব্র‌্যান্ট সামিটে এই দাবিই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| একই সঙ্গে নোট বাতিল নিয়ে বিরোধীদের আন্দোলনের কড়া সমালোচনা করে জেটলি বলেছেন, অত্যধিক কাগজের নোটের অপকারিতা রয়েছে, কারণ তা প্রলোভন জোগায়|
কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করে জেটলি এদিন বলেছেন, ‘ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথমে কিছুটা বেদনাদায়ক হয়| তবে এর সুদূরপ্রসারী প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যত্ জীবনকে সমৃদ্ধ করবে|’ গত বছরের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোট বাতিলের পর কেটে গিয়ে দুই মাস| তবে, থামেনি বিরোধীদের প্রতিবাদ-আন্দোলন| এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘বেশিরভাগ সমস্যাই মিটিয়ে নেওয়া সম্ভব হয়েছে| কিছু সমস্যা রয়েছে বটে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার সমাধান হয়ে যাবে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top