News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের আদর্শবান হতে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

দলীয় কর্মীদের আদর্শবান হতে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ দলীয় নেতা কর্মীদের ক্রমাগত আদর্শচ্যুতি সিপিএমকে গভীর চিন্তায় ফেলেছে৷

মঙ্গলবার আগরতলায় প্রয়াত ডাঃ নীলমনি দেববর্মার স্মরণসভায় তাঁর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আগরতলায় প্রয়াত ডাঃ নীলমনি দেববর্মার স্মরণসভায় তাঁর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

তাই দলীয়দের এখন আদর্শবান হয়ে উঠতে প্রতিনিয়ত পাঠ দেওয়া হচ্ছে৷ মঙ্গলবার জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার স্মরণ সভায় তাঁর কর্মধারা থেকে শিক্ষা গ্রহণ করতে দলীয়দের উদ্দেশ্যে পাঠ দেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর বক্তব্য, এই স্মরণ সভায় চোখের জলে বুক ভাসাতে আমরা কেউ আসিনি৷ প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার চরিত্র থেকে যে সদ গুনগুলি রয়েছে সেগুলি তিনি দৃষ্টা হিসাবে রেখে গিয়েছেন৷ তার থেকে শিক্ষা নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারলেই তাঁর স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে৷ এদিন মুখ্যমন্ত্রী বিশেষ করে নবীন প্রজন্মদের প্রয়াত ডাঃ দেববর্মার জীবন, চরিত্র ও কর্মধারা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন৷
বর্তমান সময়ে সিপিএমে শুদ্ধিকরণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বিশেষ ভাবে দেখা দিয়েছে৷ দলীয় শীর্ষ নেতৃত্বরাও এনিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন৷ যার কারণে প্রতিনিয়তই আদর্শচ্যুত দলীয় নেতা-কর্মীদের আদর্শবান করে তোলার চেষ্টা চলছে৷ রাজ্যে বিভেদকামী শক্তি ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠছে, সেবিষয়ে এদিন স্মরণ সভায় প্রত্যেক বক্তাই চিন্তা ব্যক্ত করেছেন৷ উদ্ভুত এই পরিস্থিতিতে দলের অবস্থান ও শক্তি আরও মজবুত করার ক্ষেত্রে আদর্শচ্যুতদের আদর্শবান করে তোলাই এখন দলের কাছে মূল লক্ষ্য৷ তাই এদিন স্মরণ সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার জীবনী তুলে ধরে নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ডাঃ নীলমণি দেববর্মা নিজের যোগ্যতা, দক্ষতা, সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, আদর্শের প্রতি তাঁর যে আস্থা-বিশ্বাস-অনুরাগ সেদিকে অবিচল মনোভাব কর্মকান্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে৷ তিনি ছিলেন সৎ, স্বচ্ছ, আত্মস্বার্থ সর্বস্ব বিমূখ৷ ছিলেন প্রলোভন ও বিদ্বেষমুক্ত৷ এরই সুবাদে তিনি দলের সর্বোচ্চ দায়িত্বে বৃত হয়েছেন৷ শুধু তাই নয় যতদিন জীবিত ছিলেন এবং শারীরিক দিকে দিয়ে সক্ষমতা ছিল ততদিন তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন৷ কারো প্রতি দ্বেষ কিংবা হিংসা তাঁর চিন্তা, চেতনা, আচরণে কখনওই ছিল না৷ শুধু তাই নয়, সকল অংশের মানুষের প্রতি তিনি সমানভাবে সচেতন ছিলেন৷ জাতি-ধর্ম কিংবা দলের ভিত্তিতে কারোর সম্পর্কেই সংকীর্ণ মনোভাব পোষণ করেননি৷ এমন কি বিরোধী রাজনৈতিক দলের সদস্যদেরও তিনি সমচোখে দেখতেন৷ প্রয়াত নীলমণি দেববর্মা সম্পর্কে এইসমস্ত দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন দলীয়দেরই আদর্শবান হওয়ার জন্য সতর্ক করেছেন৷ তাঁর সাফ কথা, স্মরণ সভায় আমরা কেউই চোখের জলে বুক ভাসাতে আসিনি৷ প্রয়াত ডাঃ দেববর্মার চরিত্র থেকে সৎ গুনগুলি অনুসরণ করার জন্য মুখ্যমন্ত্রী সকলকে পরামর্শ দিয়েছেন৷ প্রবীনদের প্রতি আর আস্থা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তাই নবীণ প্রজন্মকে বিশেষ ভাবে আবেদন জানিয়েছেন প্রয়াত ডাঃ দেববর্মার জীবন ও চরিত্র থেকে তাঁর কর্মধারার শিক্ষা গ্রহণ করতে হবে৷ মানুষকে মানুষ হিসেবে সম্মান ও শ্রদ্ধা জানানো শিখতে হবে৷ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে৷ সেই বিষয়ে নিজেদের তৈরী করা যায় তা নিয়ে ভাবতে হবে৷ শুধু তাই নয়, মানুষ যদি আমাদের উপর বিশ্বাস হারান, তবু আমাদের মানুষের উপর থেকে বিশ্বাস হারানো চলবে না৷ যদি কেউ আমাদের কাছে আসতে না চান, তাহলে তাদের কাছে আমাদের যেতে হবে৷ তবেই রাজ্যের একতা ও সৌভাতৃত্ববোধ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top