News Flash

  • Home
  • Uncategorized
  • জয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের হুলিয়া জারী ঘিরে উত্তেজনা
Image

জয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের হুলিয়া জারী ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বটতলার জয়নগর থেকে দশমীঘাট যাওয়ার পথে দুই পাশের অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করে দেওয়ার হুলিয়া জারী করা হয়েছে৷ স্থানীয় বিধায়কের নির্দেশে কিছু ক্যাডার ফুটপাতের ঐসব ব্যবসায়ীদের রাস্তার দুই পাশের দখল ছাড়ার নির্দেশ দেন৷ অবশ্য এক্ষেত্রে পুর নিগমের টাস্ক ফোর্স নামানো হয়নি৷ ১৮ জানুয়ারীর মধ্যে দোকানপাট তুলে নিয়ে যাওয়ার শেষ সময় সীমা বেধে দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সংশ্লিষ্ট ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে৷ ফুটপাত ব্যবসায়ীরা জানান উন্নয়নের স্বার্থে দোকানপাট সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোন আপত্তি নেই৷ কিন্তু, যারা বিগত ১৫-২৫ বছর ধরে এসব স্থানে ব্যবসা করে জীবন জীবিকা অর্জন করে চলেছেন তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে৷ বিকল্প পুণর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা তারা কোনও ভাবেই মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ তাতে স্বাভাবিক কারণেই ঐসব ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা চরম আকার ধারণ করার আশঙ্কা রয়েছে৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী৷ তাদের পুণর্বাসনের ব্যবস্থা না করা হলে শহরের সৌন্দয্য বিঘ্নিত হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top