News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্ধারিত নথি না দিলে ভোটার তালিকা থেকে বাদ, এসআইআর প্রক্রিয়ায় কড়া কমিশন
Image

নির্ধারিত নথি না দিলে ভোটার তালিকা থেকে বাদ, এসআইআর প্রক্রিয়ায় কড়া কমিশন

কলকাতা, ৩০ জানুয়ারি : বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন নির্ধারিত নথি ছাড়া অন্য কাগজ জমা দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, যেসব ভোটার শুনানিতে তলব পেয়ে উপস্থিত হয়ে নির্দিষ্ট নথির বদলে ভিন্ন নথি জমা দিয়েছেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এমন ভোটারের সংখ্যা ইতিমধ্যেই কয়েক লক্ষ ছাড়িয়েছে।

এদিকে, যেসব নির্বাচনী আধিকারিক এই ধরনের নথি গ্রহণ করে অনলাইনে আপলোড করেছেন, তাঁদের একটি পৃথক তালিকাও কমিশন প্রস্তুত করেছে। দায়িত্বে গাফিলতি বা বিধিভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশন সূত্রে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখতে নির্ধারিত নথি যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মবহির্ভূত নথি গ্রহণ বা জমা পড়লে তা গ্রহণযোগ্য হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top