News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬–এর সেরা কুচকাওয়াজ ও ট্যাবলো পুরস্কার প্রদান, নৌবাহিনী ও মহারাষ্ট্র শীর্ষে
Image

প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬–এর সেরা কুচকাওয়াজ ও ট্যাবলো পুরস্কার প্রদান, নৌবাহিনী ও মহারাষ্ট্র শীর্ষে

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬ উপলক্ষে সেরা কুচকাওয়াজ দল ও সেরা ট্যাবলো–র পুরস্কার আজ নয়াদিল্লিতে প্রদান করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ট্যাবলো বিভাগে “গণেশোৎসব: আত্মনির্ভরতার প্রতীক” থিমের জন্য মহারাষ্ট্র সেরা ট্যাবলো পুরস্কার পায়। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জম্মু ও কাশ্মীর এবং কেরল।
তিন বাহিনীর মধ্যে সেরা কুচকাওয়াজ কন্টিনজেন্টের পুরস্কার জেতে ভারতীয় নৌবাহিনী। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অন্যান্য সহায়ক বাহিনীর বিভাগে দিল্লি পুলিশ সেরা কুচকাওয়াজের সম্মান পায়।
কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরগুলির ট্যাবলো বিভাগে সংস্কৃতি মন্ত্রক “বন্দে মাতরম্ – এক জাতির আত্মার আহ্বান” শিরোনামের ট্যাবলোর জন্য সেরা পুরস্কার অর্জন করে। এছাড়া “বন্দে মাতরম্ – ১৫০ বছর পূর্তি স্মারক” উপস্থাপনার জন্য সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। “বন্দে মাতরম্: ভারতের চিরন্তন অনুরণন” শিরোনামের পরিবেশনার জন্য একটি নৃত্যদলও বিশেষ সম্মানে ভূষিত হয়।
মাইগভ পোর্টালে আয়োজিত জনভোটের ভিত্তিতে জনপ্রিয় পছন্দ বিভাগে অসম রেজিমেন্ট এবং সিআরপিএফ সেরা কুচকাওয়াজ কন্টিনজেন্টের পুরস্কার পায়। সেরা ট্যাবলো বিভাগে গুজরাট প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয় এবং রাজস্থান তৃতীয় স্থান অধিকার করে। কেন্দ্রীয় মন্ত্রকগুলির জনপ্রিয় পছন্দ বিভাগে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতর শীর্ষে থাকে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top