News Flash

Image

মঠ চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান নিগমের

আগরতলা, ৩০ জানুয়ারি : মঠ চৌমুহনী এলাকার এইচডিএফসি ব্যাংকের সামনে সরকারি জমি বেআইনিভাবে দখল করে ব্যবসা চালানোর খবর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। পুর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে ওই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ভেঙে দেওয়া হয়েছে দখল করা ফুটপাত।

এদিনের উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা এবং টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই জায়গা সরকারি অনুমতি ছাড়া দখল করে ব্যবসা চলছিল, যা শহরের চলাচল ব্যাহত এবং নাগরিকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

কর্পোরেটর সুখময় সাহা বলেছেন, শহরের সরকারি জায়গা রক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top