News Flash

  • Home
  • Uncategorized
  • কলুষিত হচ্ছে সিটি সেন্টারের পরিবেশ ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

কলুষিত হচ্ছে সিটি সেন্টারের পরিবেশ ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের পরিবেশ নির্মল ও সুস্থ রাখার

মঙ্গলবার আগরতলায় সিটি সেন্টার চত্বরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলায় সিটি সেন্টার চত্বরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এখানকার পরিবেশ নানা ভাবে বিনষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সিটি সেন্টারে প্রচুর মানুষ কেনাকাটার জন্য আসেন৷ সততাই তরুণ তরুণীদের ভীড়ও এখানে পরিলক্ষিত হয়৷ প্রতিদিনই প্রচুর জনসমাগম হয় সিটি সেন্টার চত্বরে৷ এখানকার পরিবেশ নির্মূল ও সুস্থ রাখতে হবে৷ এমন কিছু বিষয় দৃষ্টিগোচর হচ্ছে যা কাম্য নয়৷ পরিবেশ কোন ভাবেই বিনষ্ট করা যাবে না৷ মাঝে মধ্যে সিটি সেন্টারে উৎশৃঙ্খল ঘটনা নজরে আসছে৷ এদিকে, সিটি সেন্টারের ব্যবসায়ীদের সদা সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  তাছাড়া তিনি বলেন, যুব সমাজ যাতে বিপথে পরিচালিত না হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে পুলিশকে৷ এটি একটি গুরুত্বপূর্ণ স্থান৷ শুধু স্থানই নয় সিটি সেন্টার আগরতলার গর্ব৷ যুব সমাজকে রক্ষার দায়িত্ব সবার৷ আর পাশ্চাত্য সংসৃকতি তথা আসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেয়া যাবে না৷ যে কোন মূল্যে পাশ্চাত্য সংসৃকতিকে দূরে সরাতেই হবে যুব সমাজের কাছ থেকে৷ তিনি আরও বলেন, যুব সমাজকে ধবংস করার আরও একটি মাধ্যম হচ্ছে নেশা৷ এই নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকল অংশের জনগণকে ভূমিকা নিতে হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top