News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর পর্যন্ত যাত্রীরেল পরিষেবার সূচনা ২০শে
Image

উদয়পুর পর্যন্ত যাত্রীরেল পরিষেবার সূচনা ২০শে

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী ২০ জানুয়ারি উদয়পুর থেকে ব্রডগেজে রেল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে৷ এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার এজিএম রাজ্যে আসছেন৷ রাজ্যে এসে তিনি উদয়পুর থেকে রেল শুরু করার বিষয়ে খঁুটিনাটি সমস্ত দিক খতিয়ে দেখবেন৷ সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি দার্জিলিং থেকে ভিডিও কনফারেন্সিংয়ে উদয়পুর-ধর্মনগর ট্রেনের সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিক জানিয়েছেন, আপাতত উদয়পুর থেকে ধর্মনগর পর্যন্ত রেল চালানো হবে৷ সেক্ষেত্রে এখন আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত সকালে যে ট্রেনটি চলছে সেটি সম্প্রসারিত করা হবে৷ জানা গেছে,  দৈনিক এক জোড়া ট্রেন চলবে৷ প্রতিদিন ভোর ৫টায় উদয়পুর থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি৷ এদিকে, কোচের সমস্যার কারণে আপাতত একটিমাত্র ট্রেন উদয়পুর থেকে চালানো হবে৷ তবে, দাবি উঠেছে প্রতিদিন উদয়পুর থেকে সরাসরি গুয়াহাটি পর্যন্ত একটি ট্রেন যেন চালানো হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top