News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক কল্যাণ বিভিন্ন প্রকল্পের হিসাব রাজ্য সরকারের কাছে চাইল কেন্দ্র
Image

কৃষক কল্যাণ বিভিন্ন প্রকল্পের হিসাব রাজ্য সরকারের কাছে চাইল কেন্দ্র

farmingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ রাজ্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের উপর এবার কড়া নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের পর কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রের বিভিন্ন প্রকল্পে রিয়েল টাইম পর্যবেক্ষণ সিস্টেম (এমআইএস পোর্টাল) চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য প্রশাসনের জনৈক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে রাজ্য সরকার কৃষিক্ষেত্রের দশটি প্রকল্পে কেন্দ্র থেকে আর্থিক সহায়তা পাচ্ছে৷ এগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা, মিশন ফর ইন্টিগ্রেটেড হর্টিকালচার ডেভেলপমেন্ট, কৃষি ও কৃষি ব্যবস্থা সেন্টার, কৃষি মিশনের উপর যান্ত্রিকীকরণ উপমিশন, এক্সটেনশন রিফর্মস’র জন্য রাজ্যকে সহায়তা, বীজ এবং গাছ ও রোপণ উপাদানের উপমিশন, কৃষকের স্বল্পমেয়াদি ঋণ সুদের ওপর ভর্তুকির উপমিশন, শস্য বীমা প্রকল্প, জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন এবং কৃষি সহযোগিতার উপর সুসংহত প্রকল্প৷
সূত্রের খবর, রাজ্য প্রতিবছর গড়ে সাড়ে বারশ কোটি টাকা বাজেট সহায়তার অতিরিক্ত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে পেয়ে থাকে৷ সম্প্রতি রাজ্য সরকারের কাছে একটি চিঠিতে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীনেশ কুমার এবিষয়ে বিস্তারিত জানিয়ে ৩১ মার্চের মধ্যে দশটি স্কিমে সবকটির প্রতিবেদন অনলাইনে পাঠাতে বলেছেন৷ পাশাপাশি রাজ্যকে সুবিধাভোগী এবং সহায়তা প্রাপক, প্রকল্প বাস্তবায়নের অবস্থা সম্পর্কে সেন্ট্রাল এমআইএস পোর্টালে বিস্তারিত আপলোড করতেও বলেছেন৷ অন্যথায়, রাজ্য সরকারকে এই পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত তথ্য নিজস্ব পোর্টালে আপলোড করতে হবে৷ সূত্রের বক্তব্য, কৃষিক্ষেত্রে বরাদ্দ অর্থের পুরো হিসেব চেয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি এই প্রকল্পগুলি বাস্তবায়নে উপকারিতা কি মিলেছে সেটাও জানাতে বলা হয়েছে৷
সূত্র অনুসারে জানা গেছে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে৷ মহাকরণ সূত্রে খবর, মুখ্যসচিব গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব আয়েঙ্গারকে দায়িত্ব দিয়েছেন এযাবতীয় সমস্ত দিক দেখার জন্য৷ মহাকরণ সূত্রে আরো দাবি, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে কৃষি দপ্তরের আধিকারিকদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে৷ কারণ, এই ক্ষেত্রে রাজ্যের আধিকারিকদের তেমন কোন ধারণা আপাতত নেই৷ জনৈক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মন্ত্রকের নির্দেশ মান্য করতেই হবে৷ কিন্তু রিয়েলটাইম পর্যবেক্ষণ সিস্টেম করার জন্য কিছু সময় লাগবে৷ সূত্র অনুসারে জানা গেছে, কৃষি দপ্তরের তরফে খুব শীঘ্রই আরো সময় দাবি করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top