News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতির ময়দান থেকে এবার ক্রিকেটে রাজনীতিতে মহম্মদ আজহারউদ্দিন

রাজনীতির ময়দান থেকে এবার ক্রিকেটে রাজনীতিতে মহম্মদ আজহারউদ্দিন

mohammadazharuddinহায়দরাবাদ, ১০ জানুয়ারি (হি.স.) : রাজনীতির গণ্ডি ছাড়িযে এবার ক্রিকেটে রাজনীতিতে ঢুকে পড়লেন মহম্মদ আজহারউদ্দিন| মঙ্গলবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক|
এবার রাজনীতি থেকে ফের বাইশ গজের চৌহুদিতে ফিরতে চলেছেন আজহার| আগামী ১৭ জানুয়ারি এইচসিএ নির্বাচনের লড়াই কথা স্বীকার করেন তিনি| দেশের হয়ে ৯৯টি টেস্ট খেলা আজহার বলেন, এইচসিএ নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেছি| হায়দরাবাদ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য| সম্প্রতি আমরা ভালো করেছি| গত বছর রঞ্জিতে আমরা দ্বিতীয় হয়েছি| কিন্তু জেলা থেকে আমাদের আরও পরিশ্রমি খেলোয়াড়দের তুলে আনতে হবে| এই মুহূর্তে জাতীয় দলে আমাদের কোনও প্রতিনিধি নেই| সুতরাং আমাদের কঠোর পরিশ্রম করতে হবে|
উল্লেখ্য, লোধা কমিটির সুপারিশে সুপ্রিমকোর্টের রায়ে সংস্কার শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনে| এই রায় মেনেই সরে যেতে হচ্ছে এইচসিএ সভাপতি তথা প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার আর্শাদ আয়ুবকে| ফলে সভাপতি পদের লড়াইয়ে নামলেন আজহার| ২০০০ সালে ম্যাচ গড়াপেটা কাণ্ডে নাম জ়ডানোয় আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় আজাহারকে| কিন্তু পরে অন্ধপ্রদেশে হাইকোর্ট তাঁকে ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি দিলে রাজনীতিতে আসেন| তিনি কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাংসদ নির্বাচিত হন| তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যান তিনি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top