News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইব্র‌্যান্ট গুজরাত গ্লোবাস সামিটের ফাঁকে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
Image

ভাইব্র‌্যান্ট গুজরাত গ্লোবাস সামিটের ফাঁকে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

pm-narendra-modiনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : ভাইব্র‌্যান্ট গুজরােত মঙ্গলবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| যার জন্য এদিন কাকভোরে আশেপাশের মানুষ জেগে ওঠার আগেই মায়ের সঙ্গে দেখা করেন তিনি| মায়ের সঙ্গে সারলেন প্রাতরাশও| টুইটারে সেকথা জানান মোদী|
ভাইব্র‌্যান্ট গুজরাত গ্লোবাল সামিটে যোগ দিতে গতকাল গুজরাতে এসেছেন| তার ফাঁকে আজ সকালে মায়ের সঙ্গে দেখা করার জন্য যোগা করেননি নরেন্দ্র মোদী| কিন্তু গান্ধীনগরের বাসিন্দা ৯৫ বছরের বৃদ্ধা মা হীরাবেনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে সকালের জলখাবার খাওয়ার খবর টুইট করতেই তাঁকে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|
তাঁর কথায়, আমি আমার মায়ের সঙ্গে থাকি| আর তাঁর কাছ থেকে প্রতিদিনই আর্শীবাদ নিই| কিন্তু, কোনওদিনই তা নিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করি না| পাশাপাশি মাকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে রাজনীতি করার চেষ্টাও করি না|
তবে সময় পেলেই মায়ের কাছে আসেন প্রধানমন্ত্রী| গত বছর ডিসেম্বর মাসেও দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলতে বিজেপির রাজ্য দফতরে এসেছিলেন প্রধানমন্ত্রী| তখন ছোটো ভাই পঙ্কজ মোদীর কাছে থাকা মায়ের কাছে এসে ২০ মিনিট সময়ও কাটিয়ে যান| পাশাপাশি গত ১৭ সেপ্টেম্বর নিজের ৬৬ তম জন্মদিনের দিনও মায়ের সঙ্গে দেখা করেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top