News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আলুর বস্তার আড়ালে পাচার, পাথারকান্দিতে প্রায় ৪ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাফ জব্দ, আটক দুই
Image

আলুর বস্তার আড়ালে পাচার, পাথারকান্দিতে প্রায় ৪ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাফ জব্দ, আটক দুই

আগরতলা, ২৬ জানুয়ারি: আলুর বস্তার আড়ালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাফ জব্দ করল বিএসএফ ও পুলিশের যৌথ দল। ঘটনাটি ঘটেছে আসামের পাথারকান্দি থানাধীন চেরাগী এলাকায়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সূত্রের খবর, রবিবার গুয়াহাটি থেকে বহির্রাজ্যে নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাফ পাচারের গোপন খবর পায় বিএসএফের গোয়েন্দা বিভাগ। সেই তথ্যের ভিত্তিতে শিলচর সেক্টরের অধীন ১৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ও পাথারকান্দি পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে চেরাগী এলাকায় একটি ১৪ চাকার লরি আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দি মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা, থানার ওসি মানবজ্যোতি বড়ো সহ বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। লরিটি তল্লাশি করে প্রায় ৪০০ বস্তা আলুর আড়াল থেকে ১৫০টি কার্টনে ভরা প্রায় ৩০ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কফ সিরাফের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এই পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোজাই জেলার ট্রাক চালক মহন্ত সিংহ ও বিহারের সহ-চালক বলু কুমারকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত ১৪ চাকার লরিটিও বাজেয়াপ্ত করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top