News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭৭তম প্রজাতন্ত্র দিবসে সচিবালয়ে পতাকা উন্মোচন করেন বিদ্যুৎ মন্ত্রী
Image

৭৭তম প্রজাতন্ত্র দিবসে সচিবালয়ে পতাকা উন্মোচন করেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৬ জানুয়ারি : ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সচিবালয়ে পতাকা উন্মোচন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি রাজ্যের সমস্ত মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি মহান প্রজাতন্ত্র দিবসের পবিত্র প্রভাতে গান্ধীঘাটের গান্ধী বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারপর তিনি লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কের শহীদ স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, যাঁদের বীরত্ব, ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে দেশের স্বাধীনতা আজও সুরক্ষিত, সেই সকল বীর সেনানী ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শত কোটি প্রণাম নিবেদন করা হয়। তাঁদের রক্তে লেখা ইতিহাসই আজ দেশের প্রতিটি নাগরিককে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে। তাঁর কথায়, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধানের আদর্শে যাঁর সমগ্র জীবন উৎসর্গিত মহাত্মা গান্ধীর দেখানো অহিংসা ও নৈতিকতার পথ আজও জাতির বিবেককে আলোকিত করে চলেছে।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top