News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কদমতলায় সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কদমতলায় সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কদমতলা ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের লালছড়া সাব সেন্টার সংলগ্ন এলাকা থেকে একটি সন্দেহজনক ইলেকট্রনিক যন্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ওই স্থানে পড়ে থাকা একটি অচেনা ইলেকট্রনিক বস্তু দেখতে পেয়ে সন্দেহ করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। প্রথমে তারা মনে করেন, এটি একটি ড্রোন, কিন্তু পরবর্তীতে দেখা যায়, এটি একটি ইলেকট্রনিক যন্ত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ডিভাইসটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি ইলেকট্রনিক যন্ত্র বলে মনে করা হলেও, সেটি ঠিক কী ধরনের ডিভাইস, এর ব্যবহার বা কার্যকারিতা কী এবং কোথা থেকে বা কী উদ্দেশ্যে এটি ওই স্থানে রাখা হয়েছিল—তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ডিভাইসটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top