News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডুম্বুরে পর্যটন উন্নয়নে কেন্দ্র-রাজ্যের যৌথ পদক্ষেপ, মাতাবাড়ি সার্কিট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
Image

ডুম্বুরে পর্যটন উন্নয়নে কেন্দ্র-রাজ্যের যৌথ পদক্ষেপ, মাতাবাড়ি সার্কিট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদয়পুর, ২৫ জানুয়ারি : রাজ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ ডুম্বুরের নারিকেল কুঞ্জ প্রাঙ্গণে “মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট” প্রকল্পের আওতাধীন একাধিক উন্নয়নমূলক পর্যটন অবকাঠামোর শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া।

এই অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই প্রকল্পের অধীনে নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডুম্বুরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক লগ হাট নির্মাণ, মাল্টিপারপাস কার পার্কিং ব্যবস্থা, আধুনিক ক্যাফেটেরিয়া এবং পর্যটকবান্ধব অন্যান্য অবকাঠামো গড়ে তোলা।

জানা গেছে, প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

সরকারের এই পদক্ষেপকে রাজ্যের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top