News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বসন্ত পঞ্চমীতে বিদ্যার আরাধনায় মুখ্যমন্ত্রী 
Image

বসন্ত পঞ্চমীতে বিদ্যার আরাধনায় মুখ্যমন্ত্রী 

আগরতলা, ২৩ জানুয়ারি: আজ পবিত্র বসন্ত পঞ্চমী তিথিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আগরতলার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিন শিশু বিহার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোয় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দেবীর আরাধনায় অংশ নেন। তিনি প্রার্থনা করেন, মা সরস্বতী যেন সকলকে জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির আলোয় আলোকিত করেন এবং মানবিকতা ও নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আই জি এম হাসপাতাল-এ আয়োজিত সরস্বতী পুজোতেও সামিল হন। সেখানে শিক্ষক, চিকিৎসক, পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মিলিতভাবে বিদ্যা ও জ্ঞানের দেবীর আরাধনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, বসন্ত পঞ্চমীর এই পবিত্র দিনে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার বীজ বপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সংস্কৃতির এই মিলনই একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের মূল চাবিকাঠি বলে তিনি মত প্রকাশ করেন।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top