News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে দুই গোষ্ঠী বিরোধ, মারাত্মক ভাবে আক্রান্ত ও জখম মন্ডল সভাপতি, আগুন, পুলিশের লাঠিচার্জ, শূন্যে গুলি, পরিস্থিতি উত্তপ্ত
Image

কৈলাসহরে দুই গোষ্ঠী বিরোধ, মারাত্মক ভাবে আক্রান্ত ও জখম মন্ডল সভাপতি, আগুন, পুলিশের লাঠিচার্জ, শূন্যে গুলি, পরিস্থিতি উত্তপ্ত

কৈলাসহর, ২৩ জানুয়ারি : সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র। কাতাল দীঘিরপার এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ওই ঘটনায় আক্রান্ত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি। কাতাল দীঘিরপারে অবস্থিত শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় ও লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাহুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার-সহ বিশাল পুলিশ বাহিনী, এসআরপি ও কেন্দ্রীয় বাহিনী।

বর্তমানে গোটা এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

ঘটনার বিষয়ে ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, কাতাল দীঘিরপার এলাকায় প্রায় ১৬ জন মুসলিম সম্প্রদায়ের যুবকরা দা, লাঠি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরী করছে। পাশেই চলছে সরস্বতী পূজা। তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাঁদের উপর এলোপাতাড়ি আক্রমণ করে ওই যুবকরা। তাতেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করে। তাঁর দাবি, বাংলাদেশের ভয়ংকর পরিবেশ তৈরী করতে চাইছেন দুষ্কৃতকারীরা। তার বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে।

পরিস্থিতি সম্পর্কে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল এ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের তরফ থেকে ভূমিকা পালন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top