News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরস্বতী পূজার সকালে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা, উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর ও আগুন ধরাল
Image

সরস্বতী পূজার সকালে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা, উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর ও আগুন ধরাল

আগরতলা, ২৩ জানুয়ারি: সিধাই থানার উত্তর বিজয়নগর এলাকায় সরস্বতী পূজার সকালেই যান দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৬ বছরের শিশুর। ক্ষুব্ধ স্থানীয়রা বালি বোঝাই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং উত্তেজনার মাত্রা আরও বাড়ে। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ির চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের দিক থেকে একটি গাড়ি আসছিল। ওই সময় সিধাই থানার উত্তর বিজয়নগর এলাকায় যান দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু ঘটে ঘটনাস্থলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা বালি বোঝাই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং উত্তেজনার মাত্রা আরও বাড়ে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই এলাকার মানুষ ক্ষুব্ধ ও শোকাহত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ির চালক।

ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় শোক ও উত্তেজনার ছায়া এখনও বজায় রয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top