News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উচ্চ আদালতের রায় অবমাননার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের
Image

উচ্চ আদালতের রায় অবমাননার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২২ জানুয়ারি: মোদী-শাহদের নেতৃত্বাধীন তথাকথিত রাজনৈতিক “ট্রিপল ইঞ্জিন” সরকারের বিরুদ্ধে রাজ্যের উচ্চ আদালতের ঐতিহাসিক রায় অবমাননার গুরুতর অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ আদালতের যুগান্তকারী রায়ে ২০০১ ও ২০০৭ সালের স্থায়ী চাকরির ক্ষেত্রে স্থির বেতনে নিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই সময়কালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে স্কেল অনুযায়ী সম্পূর্ণ বকেয়া বেতন এবং একসঙ্গে ৯ শতাংশ সুদসহ আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একইসঙ্গে ওই অসংবিধানিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার নির্দেশও দেওয়া হয়।

কিন্তু প্রদেশ কংগ্রেসের অভিযোগ, উচ্চ আদালতের এই রায়ের এক পক্ষকালও না যেতেই, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজ্য আয়ুষ মিশনের অধীনে স্থির বেতনের একাধিক পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরের আয়ুষ বিভাগের আইএসএস অধিকর্তা। এর মাধ্যমে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে অগ্রাহ্য করেছে বলে দাবি কংগ্রেসের।

প্রবীর চক্রবর্তী বলেন, এই পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের শিক্ষক, কর্মচারী ও কর্মপ্রার্থীদের স্বার্থবিরোধী মানসিকতাই স্পষ্ট করে তুলেছে। পাশাপাশি আদালতের নির্দেশ না মানার প্রবণতাও এতে প্রকাশ পেয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদালত অবমাননাকর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি করেছে। একইসঙ্গে রাজ্য সরকারকে আর কোনো কালক্ষেপ না করে শিক্ষক, কর্মচারী ও কর্মপ্রার্থীদের স্বার্থে এবং সর্বোপরি রাজ্যের আর্থসামাজিক স্বার্থ রক্ষায় উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করার জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top