News Flash

  • Home
  • Uncategorized
  • অবাক কাণ্ড, যোগব্যায়াম এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী
Image

অবাক কাণ্ড, যোগব্যায়াম এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী

modiগান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): অবাক কাণ্ড ঘটে গেল মঙ্গলবার| কারণ, বহু বছরের অভ্যাসে বদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রতিদিন সূর‌্য ওঠার আগেই উঠে পড়তেন প্রধানমন্ত্রী| দিনের শুরু হতো সূর‌্য নমস্কার ও ঘন্টাখানেক প্রাণায়াম সহ যোগ ব্যায়াম করেই| কিন্তু, মঙ্গলবার সেই অভ্যাসে বদল আনলেন প্রধানমন্ত্রী নিজেই| বহু বছরের অভ্যাসে কেন বদল? উত্তর অবশ্য প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন| সকাল ৭.২৯ মিনিট নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘যোগব্যায়াম এড়িয়ে গেলাম|’ টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভোররাতে মায়ের সঙ্গে দেখা করলাম| তারপরে একসঙ্গে প্রাতরাশও সারেন মা ও ছেলে| মায়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী|
উল্লেখ্য, গুজরাতের গান্ধীনগরে নিজের ছোট ছেলে পঙ্কজের কাছেই থাকেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী| গত বছরের সেপ্টেম্বর মাসে নিজের ৬৬ তম জন্মদিনে মায়ের কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top