News Flash

  • Home
  • Uncategorized
  • পিওএস’র উপর সার্ভিস চার্জ, ক্ষোভে পরিষেবা বন্ধ করছেন ব্যবসায়ীরা
Image

পিওএস’র উপর সার্ভিস চার্জ, ক্ষোভে পরিষেবা বন্ধ করছেন ব্যবসায়ীরা

pos-machine-copyআগরতলা, ৯ জানুয়ারী(হি.স.)৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ণের প্রকল্প বিমুদ্রাকরনের সঙ্গে পিওএস-র উপর সার্ভিস চার্জ যুক্ত করার কথিত সিদ্ধান্ত ঘিরে ত্রিপুরার ব্যবসায়ী ও প্রতিষ্ঠান গুলোতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ পরপরই পিওএস মেশিন ক্রয় করতে শুরু করেন ব্যবসায়ীরা৷ কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয় যে ব্যবহারকারীদের পিওএস সোয়াইপ করলেই সার্ভিস চার্জ দিতে হবে৷ আর এরপরেই রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পেট্রোলিয়াম সামগ্রী বিক্রেতার ক্ষোভ প্রকাশ করতে শুরু করে৷ সার্ভিজ চার্জ দিতে হবে এ খবর প্রচারিত হতেই রাজ্যের ব্যবসায়ীরা আজ এর বিরুদ্ধে রূঢ়ভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সোয়াইপ মেশিনের মাধ্যমে পেমেন্ট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা৷
আগরতলার এক কাপড়ের ব্যবসায়ী অনিরুদ্ধ দেবনাথ এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের বিরুদ্ধে গেছে এই সিদ্ধান্ত৷ যারা এর আগে উদ্যোগী হয়ে সোয়াইপ মেশিন ক্রয় করেছেন তাদের অনেক গত কয়েক দিন ধরে মেশিন ব্যবহার করা প্রায় বন্ধ করে রাখেন৷ গ্রাহকরা যাতে পিওএস মেশিন দেখতে না পারে তার জন্য ফ্রন্ট ডেস্ক থেকে মেশিন সরিয়ে নিয়েছে৷ যদিও তিনি প্রধানমন্ত্রীর বি-মুদ্রাকরন এবং নোট বাতিল সিদ্ধান্তের প্রবল একজন সমর্থক৷ অনিরুদ্ধ বলেন, সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top