News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে কুড়ি লক্ষ টাকার রাবার বাগান ধবংস করল দুর্বৃত্ত

কল্যাণপুরে কুড়ি লক্ষ টাকার রাবার বাগান ধবংস করল দুর্বৃত্ত

rubber-treeবিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ৯ ডিসেম্বর৷৷ রাবার বাগানের দুঃসাহসিকভাবে রাতের আঁধারে কেটে দিল দুর্বৃত্তরা৷ মোট ১৯৬টি গাছ প্রায় ২ কানি জায়গার৷ মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা৷ সন্দেহভাজন হিসেবে মিঠন দেনবাথ নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভার নানুর  বাজার এলাকায় নীলমণি দেবনাথের রাবার বাগান৷  তিনি শিক্ষা দপ্তরের গ্রুপ ডি পদে কর্মরত৷ তিনবছর ধরে দুই কানি জায়গায় রাবার বাগান চাষ করেছিলেন৷ গাছ প্রায় বড়ও হয়ে গেছে৷ ৪লক্ষাধিক টাকা খরচ করেছেন এখন পর্যন্ত৷  রাতের অন্ধকারে ৫ জানুয়ারি কে বা কারা গাছের মধ্যখানে দা দিয়ে কুপিয়ে গাছটি কেটে দেয়৷ তবে ঐদনি তার বাগানের লাকড়ি নিয়ে মিঠন দেবনাথ নামে গ্রামেরই এক যুবকের সাথে ঝগড়া হয়৷ সন্দেহভাজন হিসেবে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নীলমণি  দেববর্মা৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে আজ তিনদিন অতিক্রান্ত হলেও পুলিশ আসল ঘটনার কিনারা খঁুজে পাচ্ছেন না৷ এদিকে, রাবার বাগানের ক্ষতির ফলে মর্মাহত পরিবার কান্নায় ভেঙ্গে পড়েছেন৷ রাবার   বাগানের উপর ভবিষ্যৎ ছিল বলে নীলমণি দেবনাথ জানান আর কিছুদিন পরেই গাছ প্রতি ১০,০০০ টাকা পেতে পারতেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top