News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের প্রতিবাদে আগরতলায় থালা নিয়ে মিছিল মহিলা কংগ্রেসের

নোট বাতিলের প্রতিবাদে আগরতলায় থালা নিয়ে মিছিল মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার

সোমবার আগরতলায় আরবিআই শাখার সামনে প্রদেশ মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল মোট বাতিলের প্রতিবাদে৷ ছবি নিজস্ব৷
সোমবার আগরতলায় আরবিআই শাখার সামনে প্রদেশ মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল মোট বাতিলের প্রতিবাদে৷ ছবি নিজস্ব৷

তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যেও আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস দল৷ কংগ্রেসের মহিলা সংগঠন সোমবার আগরতলা শহরে অভিনব কায়দায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে এসে ধর্নায় সামিল হয়৷ প্রত্যেক মহিলা হাতে খালি থালা  নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷ বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ নোট বদলের সিদ্ধান্তে দেশের জনগণের কোন লাভ হয়নি৷ বরং এই সিদ্ধান্ত দেশের জন্য চরম সর্বনাশ ডেকে এনেছে৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্যও মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

[vsw id=”87VoOyQP4hE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top