News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাপ্য মজুরী না পেয়ে বিলাইহামে বিক্ষোভ প্রদর্শন রেগা শ্রমিকদের

প্রাপ্য মজুরী না পেয়ে বিলাইহামে বিক্ষোভ প্রদর্শন রেগা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ ফের কালিমালিপ্ত মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন৷ আজব দেশের গুজব গল্পের

বিলাইহাম পাড়ায় রেগা শ্রমিকরা বিক্ষোভ দেখান সোমবার৷ ছবি নিজস্ব৷
বিলাইহাম পাড়ায় রেগা শ্রমিকরা বিক্ষোভ দেখান সোমবার৷ ছবি নিজস্ব৷

পিঠস্থানের পরিণত হতে চলেছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের বিলাইহাম পাড়ার রেগা শ্রমিকদের মধ্যে রেগার টাকা বন্টনকে ঘিরে৷ সোমবার বায়োমেট্রিক কার্ডের সুবিধে অনুযায়ী রেগার পারিশ্রমিক তুলতে গেলে ২৫০০ টাকার মধ্যে ২০০০ হাজার টাকা রেগা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে৷
সংবাদে জানা গিয়েছে, রেগার পারিশ্রমিক নিজ নিজ পঞ্চায়েত থেকে পাওয়ার জন্য সরকারি ব্যবস্তাপনার বায়োমেট্রিক কার্ড করে দেওয়া হয় রেগা শ্রমিকদের মধ্যে৷ যাতে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের রেগা শ্রমিকরাও৷ সোমবার এই ভিলেজের বিলাইহাম পাড়ার ২০ জন রেগা শ্রমিকরা ৭৯১২ টাকার মধ্যে প্রত্যেকে ২৫০০ টাকা করে তুলতে ফর্মে আবেদন করেন৷ টাকা প্রদানের ক্ষেত্রে ২০০০ টাকা করে প্রত্যেক রেগা শ্রমিকদের প্রদান করা হয়৷ তাতে রেগা শ্রমিকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এনিয়ে মুঙ্গিয়াকামী গ্রামীণ ব্যাঙ্কের বায়োমেট্রিক কর্মকর্তাদের জানালে ৫০০ টাকা পরে দেবে অবুঝ সরল রেগা শ্রমিকদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ৷ এনিয়ে আইপিএফটি রাজ্য সম্পাদক মেবার দেববর্মা ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতিনিয়ত রাজ্য সরকার সহ ব্যাঙ্ক রেগা শ্রমিকদের হয়রানি করছে৷ এক মাসের কাজের পারিশ্রমিক তিনচার মাসে পাচ্ছে তারা৷ এব্যাপারে এক রেগা শ্রমিক বলেন, ২৫০০ টাকা গ্রহণ করা হেেয়ছ বলে কাগজ কলমে লেখা থাকলেও আদতে কি ৫০০ টাকা পাবে তারা সেটাই এখন প্রশ্ণের মুখে?

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top