News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতীতে স্নান করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
Image

গোমতীতে স্নান করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ এপ্রিল৷৷ সংক্রান্তির সকালে বিষাদের ছায়া৷ গোমতী নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই শিশু৷ তারা দুজনে ভাই৷ একজনের মৃতদহ উদ্ধার করা সম্ভব হলেও আরেকজনের হদিশ নেই৷ চলছে তল্লাসি৷ মর্মান্তিক ঘটনাটি ঘটছে মেলাঘরের কামরাঙ্গাতলিতে৷ দেবজ্যোতি ঘোষ (১২) এর মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে৷ দ্বীপায়ন ঘোষ (৮)কে পাওয়া যায়নি৷ এই দুই তরতাজা প্রান অকালে চলে যাওয়া ঐ এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া৷ এই খবর পেয়ে স্থানীয় বিধায়ক, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান গিয়ে খোঁজ খবর নেন পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান৷ পরিবারে লোকজনের জানায় আজ সংক্রান্তির উপলক্ষ্যে চরক মেলার যাবে বলে দুই ভাই স্নান করতে যায়৷ কিন্তু ঘন্টা পেরিয়ে গেলে খোঁজ নিতে গিয়ে সন্দেহ হয়৷ তারা সোনামুড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের উদ্ধার নামে৷ গোটা সোনামুড়া মহকুমায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top