নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ এপ্রিল৷৷ সংক্রান্তির সকালে বিষাদের ছায়া৷ গোমতী নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই শিশু৷ তারা দুজনে ভাই৷ একজনের মৃতদহ উদ্ধার করা সম্ভব হলেও আরেকজনের হদিশ নেই৷ চলছে তল্লাসি৷ মর্মান্তিক ঘটনাটি ঘটছে মেলাঘরের কামরাঙ্গাতলিতে৷
দেবজ্যোতি ঘোষ (১২) এর মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে৷ দ্বীপায়ন ঘোষ (৮)কে পাওয়া যায়নি৷ এই দুই তরতাজা প্রান অকালে চলে যাওয়া ঐ এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া৷ এই খবর পেয়ে স্থানীয় বিধায়ক, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান গিয়ে খোঁজ খবর নেন পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান৷ পরিবারে লোকজনের জানায় আজ সংক্রান্তির উপলক্ষ্যে চরক মেলার যাবে বলে দুই ভাই স্নান করতে যায়৷ কিন্তু ঘন্টা পেরিয়ে গেলে খোঁজ নিতে গিয়ে সন্দেহ হয়৷ তারা সোনামুড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের উদ্ধার নামে৷ গোটা সোনামুড়া মহকুমায় শোকের ছায়া নেমে আসে৷

গোমতীতে স্নান করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















