News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়রকে ডেপুটেশন আই এন টি টি ইউ সি-র
Image

মেয়রকে ডেপুটেশন আই এন টি টি ইউ সি-র

inttuc-2 শিলিগুড়ি, ০৯ জানুয়ারি (হি.স): অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, মৃত ব্যক্তির পোষ্যদের স্থায়ী বা অস্থায়ী রূপে নিয়োগ, শূন্যপদে কর্মী নিয়োগ সহ  ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার‌্যকে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি অনুমোদিত শিলিগুড়ি পুর কর্মচারী সমিতি| সমিতির সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ এবং প্রবীণ তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে এসে মেয়রকে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা| পরে সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ অভিযোগ করেন, মেয়র ক্ষমতার অপব্যবহার করে স্নেহভাজন কর্মীদেরকে বেতন বৃদ্ধি করছে| একইসঙ্গে মৃত ব্যক্তিদের পোষ্যদের অস্থায়ী রূপে নিয়োগ না করে প্রায় তিন শতাধিক কর্মী নিয়োগ করেছেন মেয়র| মেয়রকে বারংবার বলা হলেও উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন| এই জানুয়ারি মাস থেকেই এম এম আই সি ও বি ও সি-তে যদি বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত না হয় তবে আমরা গণতান্ত্রিক আন্দোলন নামব|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top