News Flash

  • Home
  • Uncategorized
  • ফিফার বর্ষসেরা একাদশে নেই নেইমার-পগবা-ৱুফন
Image

ফিফার বর্ষসেরা একাদশে নেই নেইমার-পগবা-ৱুফন

foottballনয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ফিফার বর্ষসেরা একাদশে নেই বার্সেেলানার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার | নেইমার ছাড়াও আরো দুই হাই-প্রোফাইল খেলোয়াড় পল পগবা ও জিয়ানলুইজ ৱুফনও নাকি ২০১৬ সালের সেরা টিমে সুযোগ পাননি| এমনই খবর প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম|

প্রসঙ্গত, বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের প্রতিনিধি সংগঠন ফিফপ্রো (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস)| ৬৯টি দেশের মোট ২৬ হাজার ৫১৬ জন খেলোয়াড় ফিফা ফিফপ্রো একাদশের জন্য ভোট দিয়েছেন| যা গত বছরের রেকর্ড ২৬ হাজার ৫৩০ ভোট থেকে মাত্র ১৪টি কম| ২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচিত হয়ে আসছে| টিমের লাইনআপ সাজানো হয় ৪-৩-৩ ফর্মেশনে| সেরা একাদশ বাছাইয়ের জন্য গত ডিসেম্বরে ৫৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়| যেখানে পাঁচজন গোলরক্ষক, ২০ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার ও ১৫ জন ফরোয়ার্ডকে মনোনীত করা হয়| সেই বাছাই পর্বেই বাদ পড়েছেন এই তিনমূর্তি|

বার্সার হয়ে ঘরোয়া লা লিগা ও কোপা দেল রে ও ব্রাজিলকে  প্রথমবারের মতো অলিম্পিেক সোনা  এনে দেন নেইমার| এতোসবের পরেও সেরা তিন ফরোয়ার্ডের মধ্যে ঠাঁই পাননি নেইমার | এদিকে,  গত বছর রেকর্ড ট্রান্সফার ফিতে (১১০ মিলিয়ন ইউরো) জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেন পগবা| ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার| কিন্তু, গোল সূত্র বলছে মাত্র দুই ভোটের ব্যবধানে একাদশের বাইরে পগবা|

ৱুফনেরও ২০১৬ সালটা অসাধারণ কেটেছে| কিন্তু একাদশে জায়গা করে নিতে পারেননি ৩৮ বছর বয়সী বিশ্বকাপ জয়ী ইতালিয়ান গোলরক্ষক| জানা যায়, তিনি বিশ্বের দ্বিতীয় গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top