News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎসহ প্রবল বর্ষণের জেরে নিহত ৪, আহত ৩০
Image

অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎসহ প্রবল বর্ষণের জেরে নিহত ৪, আহত ৩০

অমরাবতী(অন্ধ্রপ্রদেশ), ৩১ মার্চ (হি.স.): বজ্র বিদ্যুৎসহ প্রবল বর্ষণ তার সঙ্গে শিলাবৃষ্টি জেরে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার ভোনটিমিট্টি গ্রামে নিহত ৪ ও আহত ৩০।
শুক্রবার রামনবমী উপলক্ষ্যে ভোনটিমিট্টি গ্রামের কোডানডারামা মন্দিরে কয়েক হাজার মানুষ এসেছিলেন পুজো দিতে। এমনকি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও ওই মন্দিরে উপস্থিত ছিলেন। কিন্তু শুক্রবার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হয়। তার সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির জেরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ভয়াবহ প্রাকৃতিক বির্যয়ের জেরে তীর্থযাত্রীদের জন্য নির্দিষ্ঠ আবাস্থলগুলি ভেঙে পড়ে। তার জেরে ৪ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। পরে শুক্রবার রাতেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কাডাপা পুলিশ সুপার জানিয়েছেন, যে সময় এই দুর্ঘটনাটি ঘটেছিল সেই সময় মন্দির চত্বরে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন না।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top