News Flash

  • Home
  • Uncategorized
  • জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরীর চক্রের হদিশ সোনামুড়া ও বিশালগড়ে, গ্রেপ্তার তিন
Image

জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরীর চক্রের হদিশ সোনামুড়া ও বিশালগড়ে, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মার্চ৷৷ জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরীর বড়সর চক্রের হদিশ পেল সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন৷ এই চক্রের মূল পান্ডাসহ তিনজকে গ্রেপ্তার করল পুলিশ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর জাল প্যান কার্ড ও আধার কার্ড৷

বহুদিন ধরেই সোনামুড়া ও বিশালগড় মহকুমার সক্রিয় রয়েছে এই জাল কার্ড তৈরীর চক্রটি৷ এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছিল৷ তাই প্রশাসন তৎপর হয়৷ প্রচুর বাংলাদেশী নাগরিকের নামে হয়েছে ভারতীয় পরিচয়পত্র৷ এই চক্র এতদিন বুক ফুলিয়ে কমিশন নিয়ে অবৈধ ব্যবসা করেছে৷ কিন্তু, সরকার পরিবর্তন হতেই এদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে৷  সোমবার রাতে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন বিশালগড়ের রামছড়ায় চেলিখলা থেকে এই চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে৷ গোপন সূত্রের ভিত্তিতে এই চক্রের মূল পান্ডা সুধীর দাসের বাড়ীতে অভিযান চালানো হয়৷ পুলিশ প্রচুর জাল পরিচয়পত্র উদ্ধার করে৷ সুধীর দাসের ভাই মিঠন দাসের বাড়ীতেও অভিযান চালানো হয়৷ দুই ভাইয়ের  ঘর থেকে পুলিশ প্রায় ৩৫০ টি জাল আধার কার্ড ও প্রায় ১০০ জাল প্যাণকার্ড উদ্ধার করে৷ এর মধ্যে কয়েকটি আধার কার্ড দেখে পুলিশ জাহাঙ্গীর আলম নামে এই চক্রের আরও এক পান্ডাকে গ্রেপ্তার করে৷ বিশালগড় ও সোনমুড়ায় জাল আধার কার্ডের ছড়াছড়ি৷ মিঠন দাস এই জাল আধার কার্ড দেখিয়ে মহকুমার যে কোন একটি গ্যাস এজেন্সিতে প্রায় ৩৫০ টি গ্যাসের বই তৈরী করে নেয়৷ জাল আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে ধরা পড়ে যায়৷ জাহাঙ্গীর আলম পেশায় রাজমিস্ত্রী হলেও সে সুধীর ও মিঠনের খদ্দের যোগার করে দিত৷ এর মধ্যে জাহাঙ্গীর আলমের বাবা মমতাজ মিয়ার কাছ থেকে নগদ ৫২ হাজার টাকা নেয় সুধীর দাস৷ বিনিময়ে ঐ ব্যক্তিকে এই ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়া হয়৷ তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে সুধীর দাস  সুকান্ত পাল নামে শহরের এক আইনজীবীর অধীনে কাজ করতো৷ এই কাজ ছেড়ে দিয়ে সে নিজের  এলাকায় জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরীর চক্র বানায়৷ এই চক্রের অন্যান্য পান্ডাদের জালে তুলতে পুলিশ তৎপরতা শুরু করে দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top