News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যক্তি আক্রমণ নয়, বিধানসভায় গরিমা রাখতে অনুরোধ মুখ্যমন্ত্রীর
Image

ব্যক্তি আক্রমণ নয়, বিধানসভায় গরিমা রাখতে অনুরোধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ বিধানসভার গরিমা বজায় রাখার জন্য সকল সদস্যদের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর আবেদন, প্রত্যেক সদস্য ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন৷ মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখার সময় সন্ত্রাস ইস্যুতে ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক এবং বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে৷ বিলোনীয়ায় লেনিনের মূর্তি ভাঙ্গার জন্য শ্রীভৌমিক সিপিএমকেই দায়ী করেছেন৷ তাঁর কথায়, সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গেছেন৷ সাথে তিনি সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণও করেছেন৷ তাঁকে থামাতেই মুখ্যমন্ত্রী এদিন এই অনুরোধ জানিয়েছেন৷

এদিন বিধানসভায় বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব দিয়ে আলোচনার সময় সন্ত্রাস ইস্যুতে দীর্ঘ ২৫ বছরের টেনে এনে বিরোধীদের তুলোধুনো করেছেন৷ বিলোনীয়ায় সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গেছেন বলে দাবি করেছেন৷ তাঁর কথায়, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন৷ অথচ, বিজেপিকে এর সাথে জড়িয়ে কলংকীত করা হচ্ছে৷ তাঁর দাবি, প্রতিটি নির্বাচনের পর বাম আমলে সন্ত্রাস হয়েছে৷ এদিন তিনি বিলোনীয়ায় এক বিজেপি নেতাকে খুনের জন্য বিরোধী বিধায়ক সুধন দাসকে সরাসরি দায়ি করেছেন৷ তাতে তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়৷ এছাড়াও এদিন শ্রীভৌমিক বিধায়ক ভানুলাল সাহা, বিধায়ক তপন চক্রবর্তী এবং বিধায়ক রতন ভৌমিককেও বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন৷

ফলে, মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে৷ বিধায়ক শ্রীভৌমিককে থামাতে উঠে দাঁড়ান তিনি এবং বলেন, সকল সদস্যকে বিধানসভার গরিমা রক্ষা করা উচিৎ৷ বিজেপির বিধায়কদেরও দলের গরিমা রক্ষা করতে হবে৷ তাঁর কথায়, বিধানসভায় সদস্যদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ অনুচিত৷ তাতে পরিবেশ নষ্ট হয়৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা সবাই জনগণের কাছে দায়বদ্ধ এবং তা মনে রাখতে হবে৷ মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় শাসক ও বিরোধী দলের সকল সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান৷ এমনকি, বিরোধী দলের সচেতক তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন৷

তবে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সন্ত্রাস ইস্যুতে ব্যক্তিগত আক্রমনের উত্তাপে কিছুটা শৈত্য এলেও, দমে যাননি বিধায়ক শ্রীভৌমিক৷ তিনি সুর কিছুটা নরম করলেও, বক্তব্য শেষ করা পর্যন্ত বিরোধীদের তীর্যক ভাষায় আক্রমণ করে গিয়েছেন৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top