News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে ঃ মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের সাথে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বাংলাদেশের সাথে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীদিনেও বজায় থাকবে৷ সোমবার বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা কার্যালয়ের উদ্যোগে রবীন্দ্র ভবনে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর শৈশব জীবনের স্মৃতিচারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ বীর সেনানীদের স্মরণে শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু মুজিবর রহমানকে৷ সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দেশের সমস্ত নাগরিকদের প্রতিও তিনি শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, আগামীদিনেও বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার আন্তরিকভাবে তৎপর থাকবে৷ তাঁর বক্তব্য, এরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়ার পূর্বে নিজের মায়ের আশীর্বাদ নেওয়ার আগেই ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পেয়েছেন৷ তিনি জানান, সেই সময়ই দু’দেশের আত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়৷

তাঁর কথায়, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে আমার মায়ের মতো সম্পর্ক৷ এ সম্পর্ককে তিনি শ্রদ্ধার সঙ্গে আরও দৃঢ় রাখতে চান৷ মুখ্যমন্ত্রীর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশের উন্নয়নেয় একমাত্র মাধ্যম যুব সমাজ৷ দেশকে যুব সমাজের শক্রির বলেই এগিয়ে নিয়ে যেতে হবে৷ বাংলাদেশেও সেই যুব শক্তি রয়েছে, যারা দেশকে আরও উন্নত সোপানে পৌছে দিতে পারে৷ যা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেখিয়েছেন৷ অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্বদ্যিালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সহকারী হাইকমিশনার মহম্মদ সাখাওয়াত হোসেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top