News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম অফিস আক্রান্ত, চাপ দিয়ে জনপ্রতিনিধিদের পদত্যাগ করানো হচ্ছে ঃ বিরোধী দলনেতা
Image

সিপিএম অফিস আক্রান্ত, চাপ দিয়ে জনপ্রতিনিধিদের পদত্যাগ করানো হচ্ছে ঃ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ জনাদেশ মাথা পেতে নিয়েছেন বিরোধীদলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, মানুষ এ রাজ্যে পরিবর্তন

সোমবার বিধানসভায় বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ ছবি- নিজস্ব৷

এনেছেন৷ কিন্তু রাজ্যের আভান্তরীন পরিস্থিতিকে নির্বাচনের পরে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে৷ রাজ্যপালের ভাষণে সরকারের কর্মসূচি রূপরেখা ফুঁটে উঠেছে৷ কিন্তু রাজ্যের পরিবেশ শান্তিপূর্ণ হলে যত ভালো কর্মসূচিই নেওয়া হোক না কেন, তার সুফল পাওয়া সম্ভব হবে না৷ সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিরোধীদের আনা সংশোধনী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

তাঁর বক্তব্য, রাজ্যপালের ভাষণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট৷ উন্নয়নের সাথে সম্পর্কযুক্তও৷ কিন্তু, এখন মূল দেখার বিষয় নতুন সরকার মানুষের কল্যাণে তা কিভাবে বাস্তবায়ন করবে৷ তাঁর কথায় রাজ্যের পিছিয়ে পরা মানুষদের প্রধান্য দিয়ে জনগণের অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করতে হবে৷ এক্ষেত্রে বিরোধীরা যদি নেতিবাচক অবস্থান নিয়ে থাকেন তাহলে মানুষ ক্ষমা করবেন না৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের কল্যাণে রাজ্য সরকারের কাজে সবরকম সাহায্য করবে বিরোধীদল৷ তবে, কথার সাথে কাজের মিল না হলে বিরোধীরা নিশ্চয় বিরোধীতায় সোচ্চার হবেন৷ কারণ, রাজ্যবাসীর কল্যাণে বিরোধীদেরও দায়িত্ব রয়েছে৷ তাঁর দাবি, গঠনমূলক দৃষ্টি নিয়ে চলবার চেষ্টা করবো৷ জনগণের কল্যাণে রাজ্য সরকার কোনও সহযোগিতা চাইলে বিরোধীরা তাতে এগিয়ে আসবেন৷

এদিন তিনি বলেন, সমস্ত কিছু একসাথে বাস্তবায়ন সম্ভব হবে না৷ কিন্তু, রাজ্যপালের ভাষণে নতুন সরকার যে কর্মসূচির রূপরেখা এঁকে দিয়েছে বাৎসরিক বাজেট দেখে তা নিশ্চিত হওয়া যাবে৷ তাঁর কথায়, কেন্দ্রে যেহেতু রাজ্য সরকারের মনোভাবাপন্ন রাজনৈতিক দল রয়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা আদায় করতে সুবিধা মিলবে৷

বিরোধী দলনেতা এদিন জনাদেশ মাথা পেতে নিয়েছেন৷ তাঁর কথায়, মানুষ এ রাজ্যে পরিবর্তন এনেছেন৷ তাই বিরোধী আসনে বসেই দায়িত্ব পালন করবো৷ ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা করবো৷ তবে, রাজ্যের আভন্তরীন পরিস্থিতিকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে এদিন তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ তাঁর কথায়, অস্থিরতা কাজের পরিবেশ পরিমন্ডলকে বিঘ্নিত করবে৷ কারণ, কাজের পূর্ব শর্ত হলো শান্তি, সম্প্রীতি ও সুস্থিতি বজায় রাখা৷ এদিন উদ্বেগের সাথে মানিক সরকার বলেন, সিপিএম পার্টি কার্যালয় সারা রাজ্যে আক্রান্ত হচ্ছে৷ গণসংগঠনের কার্যালয়গুলিও আক্রান্ত হচ্ছে৷ স্থায়ী বাসিন্দারা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন৷ তাঁর অভিযোগ, নাগরিকদের উপর আর্থিক বোঝা চাঁপানো হচ্ছে৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের চাপ সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে৷ তাঁর কথায়, জোড় করে মন জয় করা গেলেও কোন নির্দিষ্ট দলে রাখা যায় না৷ শান্তি, সম্প্রীতি ও সুস্থিতির পক্ষে তা সুখকর নয়৷ তাঁর দাবি, এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷ সাথে যোগ করেন, এবিষয়ে মুখ্যমন্ত্রী কোনও সহযোগিতা চাইলে বিরোধীদল নিশ্চয় এগিয়ে আসবে৷ মানিক সরকারের মতে, নাগরিক স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে৷ তা না হলে রাজ্য সরকারের পক্ষে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না৷

বিধায়ক বাদল চৌধুরী আলোচনায় অংশ নিয়ে বলনে, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির আংশিক প্রতিফলন রাজ্যপালের ভাষণে স্থান পেয়েছে৷ তবে, সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়া উচিৎ৷ বিধায়ক তপন চক্রবর্তী বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চান৷ সরকারকে গঠনমূলক সহযোগিতা করা হবে৷ সাথে তিনিও সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top