News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নিরাপত্তাকে ঢেলে সাজাতে আরও ৩৫ হাজার সেনা জওয়ান সিআইএসএফ-এ
Image

দেশের নিরাপত্তাকে ঢেলে সাজাতে আরও ৩৫ হাজার সেনা জওয়ান সিআইএসএফ-এ

cisf-recruitment-2014-15নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া উদ্যোগ| সিআইএসএফে যোগ দিচ্ছে আরও ৩৫ হাজার সেনা জওয়ান| এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এই নিয়োগের ফলে সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ)-র সংখ্যা বেড়ে হল ১.৮ লক্ষ|

সোমবার সিআইএসএফের ইস্টার্ন সেক্টরের হেডকোয়ার্টার উদ্বোধনে এসে তিনি বলেন, সিআইএসএফের বহুমুখী ভূমিকা রয়েছে| এর আগে শিল্পাঞ্চল পাহারা দিতে মোতায়েন করা হত| কিন্তু বর্তমানে তাঁদের কাজের পরিসর বেড়েছে| এই বাহিনীকে বর্তমানে মোতায়েন করা হয় মাও অধু্যষিত এলাকায়, বন্দরে, এয়ারপোর্টে, নিউক্লিয়ার সেন্টারেও| তিনি আরও বলেন, আধা সামরিক বাহিনীর মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে সিআইএসএফের|

এদিন রাজনাথ বলেন, ভারত হল অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল দেশ| আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় স্থানে এসে পৌঁছবে ভারত| ইতিমধ্যেই অর্থনীতিতে প্রথম দশে রয়েছে এই দেশ| বর্তমানে দুই ট্রিলিয়ন ডলারে রয়েছে| দ্রুত বৃদ্ধি হয়ে চার ট্রিলিয়ন ডলারে পৌঁছবে| তাঁর কথায়, অর্থনীতি যত এগোবে তত শত্রুদের নজর পড়বে ভারতে|  তাই নিরাপত্তাবাহিনীর উন্নয়ন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top