News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, এখনও নিখোঁজ পাঁচজন যাত্রী
Image

বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, এখনও নিখোঁজ পাঁচজন যাত্রী

ঢাকা, ২৪ মার্চ (হি.স.): বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নৌকাডুবির ঘটনায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজদের| শনিবার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু হলেও, এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন যাত্রী| শুক্রবার রাতে রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বালিবোঝাই বাল্ডহেডের ধাক্কায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি নৌকা| দুর্ঘটনার সময় ‘অভিশপ্ত’ ওই নৌকাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ন’জন সাঁতরে পারে উঠতে পারলেও, তলিয়ে যান পাঁচজন| পুলিশ সূত্রের খবর, নদীবক্ষে তলিয়ে যান লতিফ (১৮), শরীফ (২৮), তুষার (২৬), জসিম (২৮) এবং বাবু (২০) নামে পাঁচজন যাত্রী|
শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য| কিন্তু, নিখোঁজ পাঁচজনের কোনও খোঁজ পাওয়া যায়নি| রাতের অন্ধকারের কারণে গভীর রাতের পর উদ্ধারকার্য সমাপ্ত করতে বাধ্য হয় পুলিশ| শনিবার সকাল থেকে নদীবক্ষে ডুৱুরি নামিয়ে পুনরায় শুরু হয় সন্ধান তথা উদ্ধারকার্য| কিন্তু, এখনও পর্যন্ত নিখোঁজদের কোনও খোঁজ পাওয়া যায়নি| তাই প্রশাসনের আশঙ্কা, পাঁচজনেরই মৃত্যু হয়েছে|
রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত| শুক্রবার রাতে ঢাকার ডেমরা থেকে ১৪ জনের একটি দল নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যান| ওই নৌকাটিকে বালিবোঝাই অপর একটি নৌকা ধাক্কা দিলে ‘অভিশপ্ত’ নৌকাটি উল্টে যায়| ন’জন প্রাণে বাঁচলেও, নিখোঁজ হয়ে যান পাঁচজন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top