News Flash

  • Home
  • Uncategorized
  • মারা গেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আকবর রাফসানজানি
Image

মারা গেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আকবর রাফসানজানি

akbar_rafsanjani1 তেহেরান, ৯ জানুয়ারি (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর| রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তেহরানের শোয়াদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যর আগে রাফসানজানি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন|

১৯৩৪ সালের ২৫ আগস্ট ইরানের এই কৃতি রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন| রাজনীতির বাইরে তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন| ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর‌্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪র্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাফসানজানি| ২০০৭ থেকে ২০১১ সাল পর‌্যন্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি| এছাড়া ১৯৮০ সালে তিনি ইরানের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top