News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে ৫ লক্ষ নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ
Image

নেশা বিরোধী অভিযানে ৫ লক্ষ নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজা কে সামনে রেখে ধর্মনগর থানার পুলিশ প্রতিদিন নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। রবিবার সকালে ধর্মনগরের আনন্দবাজার রাজনগর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ । এদিকে ধর্মনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাড়ু গোপাল দে জানিয়েছেন যে দুর্গাপূজাকে সুন্দর এবং সুষ্ঠু করে তুলতে এই নেশা বিরোধী অভিযান। যাতে কেউ নেশাদ্রব্য পান করে  বিশৃঙ্খলা সৃষ্টি না করে পূজার আনন্দে, সেদিকে লক্ষ্য রেখে এই নেশা বিরোধী অভিযান বলে তিনি জানিয়েছেন। এই নেশা বিরোধী অভিযানে নেমে ধর্মনগর থানার পুলিশ রাজনগর এলাকায় ৪০ থেকে ৫০ টি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন বাড়ির ঘরের ভিতর থেকে এবং জঙ্গল থেকে দেশীয় চোলাই মদ,মদ বানানোর যে সমগ্রী সেগুলো ধ্বংস করে।  এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নাড়ু গোপাল দে জানান এই নেশা বিরুদ্ধে অভিযান করায় যে জিনিস ধ্বংস করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। তবে উল্লেখ্য এদিনের অভিযানে একজনও নেশা কারবারিকে আটক করতে পারেনি  ধর্মনগর থানার পুলিশ।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top