নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : উত্তর জেলা পুলিশের হাতে সাড়ে চার কোটি টাকার ওপর ইয়াবা ট্যাবলেট সহ চালক গ্রেপ্তার।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ উৎপেতে বসেছিল। চলছিল একের পর এক তল্লাশি।পরে এন এল ০১ এল ৭১০৯ নম্বরের একটি লরি সিমেন্ট বোঝাই করে যাওয়ার সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। লরির গোপন চেম্বার থেকে সাড়ে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এদিন। যার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকার অধিক বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ঘটনায় লরি চালক দেবব্রত দে -কে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে উত্তর জেলা পুলিশ জোড় তল্লাশি শুরু করেছে। ধারণা করা হচ্ছে বাঙালির মহোৎসব দুর্গাপূজা যত এগিয়ে আসছে এই সুযোগকে কাজে লাগিয়ে নেশা কারবারীরা রাজ্যে নেশার জাল ছড়িয়ে একটা বিশাল অংক কামাই করার পরিকল্পনা নিয়ে রেখেছে। পুলিশ সেই পরিকল্পনার বিরুদ্ধে কতটা কঠোর হতে পারে সেটাই দেখার এখন।

পাচারকালে সাড়ে চার কোটি টাকার ইয়াবা আটক উত্তর জেলার পুলিশের হাতে
Tags:
Releated Posts
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…


















