News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষমতার আগে অধিকার চায়, এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়: প্রদ্যুত
Image

ক্ষমতার আগে অধিকার চায়, এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়: প্রদ্যুত

আগরতলা, ১৪ অক্টোবর: ক্ষমতার আগে অধিকার চায়। এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়। এই লড়াই ১৫ লক্ষ তিপ্রাসাদের অধিকারের আন্দোলন। আজ খুমুলুঙে তিপরা মথার জনসমাবেশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের মনে করালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দের্ববমন। তাঁর দাবি, জনজাতিদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।

এদিন প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দের্ববমন বলেন, এই আন্দোলন কাউকে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়। এই আন্দোলন ১৫ লক্ষ তিপ্রাসাদের অধিকারের লড়াই। 

তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে টিকেট না পাওয়ায় থানসা ভেঙে নতুন নতুন দল গঠন করা হলে কাজের কাজ কিছুই হবে না। তাই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একত্রে লড়াই করার আবেদন জানিয়েছেন তিনি। 

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top