News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগর চা বাগিচায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

কমলাসাগর চা বাগিচায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

চড়িলাম,১৪ অক্টোবর: শনিবার মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় কমলা সাগর চা বাগিচার শ্রমিকদের মধ্যে এক মেগা স্বাস্থ্য শিবির।উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ, বিজেপির প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। চিকিৎসকরা শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। এছাড়া এদিন শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া  নবনিযুক্ত চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করেন বাগিচার চা শ্রমিকেরা। চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন চা শ্রমিক পরিবারগুলোর আর্থিক সামাজিক বিকাশে কাজ করছে সরকার। দীর্ঘদিন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু বিজেপির সরকার চা বাগিচায় স্বাস্থ্য, শিক্ষা পানীয় জল, বিদ্যুৎ আবাসন সবকিছু পৌঁছে দিয়েছে। এমনকি চা শ্রমিক পরিবারগুলোকে সরকার জমি দিচ্ছে বাড়ি করার জন্য। এবারের পুজা বোনাস ইতিমধ্যে পেয়ে গিয়েছে শ্রমিকরা। উৎসবের দিনগুলোতে চা শ্রমিকেরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠুক এই প্রত্যাশা করেন মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট। 

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top