News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিআরপিসিএল-এর সাথে যৌথভাবে আইআইটি স্টার্টআপ উপজাতি এলাকায় নিয়ে এসেছে গ্রিন এনার্জি সলিউশন
Image

টিআরপিসিএল-এর সাথে যৌথভাবে আইআইটি স্টার্টআপ উপজাতি এলাকায় নিয়ে এসেছে গ্রিন এনার্জি সলিউশন

নিজস্ব প্রতিনিধি, আগরতল্‌ ১২ অক্টোবর :  ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড (টিআরপিসিএল) আনুষ্ঠানিকভাবে আইআইটি ভুবনেশ্বরের একটি স্টার্টআপে যৌথভাবে কাজ করছে। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল ত্রিপুরার প্রত্যন্ত উপজাতি গ্রামগুলির শক্তির প্রয়োজনীয়তা মেটানো এবং এই বিচ্ছিন্ন অঞ্চলগুলির সাধারন মানুষদের জীবিকার সুযোগ তৈরি করা। টিআরপিসিএল-এর চেয়ারম্যান পাতাল কন্যা জামাতিয়া বলেন, দেশের প্রত্যেক কোনায় প্রয়োজনীয় পরিষেবাগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বদ্ধপরিকর, সেই চিন্তাধারা থেকেই তিনি এই উদ্যোগে কাজ করছেন। তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতিতে ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবিকার সুযোগ তৈরি করতে হবে, এমনকি রাজ্যের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য আরও উন্নত ভবিষ্যত তৈরি করতে এই প্রযুক্তিকে ব্যবহার করা যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। তার কথায় “ভারতের আইআইটি কেন্দ্রগুলি প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রভাগে রয়েছে। এই প্রযুক্তিটি আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের সরাসরি উপকার করতে পারে, একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা নিয়ে আসবে এই প্রযুক্তি।” 

 তিনি আরও জানিয়েছেন, টিআরপিসিএল-এর উদ্দেশ্যগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট প্রযুক্তিগত হস্তক্ষেপগুলি নির্ধারণ করতে শীঘ্রই একটি বিস্তৃত মূল্যায়ন সমীক্ষা পরিচালিত হবে। এই সমীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কাজ করা হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি, উন্নত জীবিকার সুযোগ তৈরি করা প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন উপজাতি এলাকায় প্রায়ই জীবিকার জন্য সীমিত সুযোগ থাকে। এই সমস্যাটির সমাধান করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিন পাতাল কন্যা জমাতিয়া বলেন, প্রযুক্তি এবং প্রশাসনিকভাবে জনজাতি এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে একসাথে কাজ করবে বলে তিনি আশাবাদী।

Releated Posts

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top