News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ী জনপদে জলের সংকট, নীরব প্রশাসন
Image

পাহাড়ী জনপদে জলের সংকট, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুর ব্লকের আর এস পাড়া এডিসি ভিলেজের গয়াংফা এলাকায় তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে৷ বর্তমানে ঐ এলাকায় প্রায় ৫০ এর অধিক উপজাতিদের বসবাস৷ প্রত্যেকটি পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবিকা উপার্জন করে থাকে৷বর্তমানে এই শুখা মরশুমে তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে৷ যদিও  প্রশাসনের উদ্যোগে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্যে পাইপ লাইনের ব্যবস্থা থাকলে জলের টেপটি দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল আসে না৷ ফলে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় বলে গিরিবাসীরা জানান৷ এই এলাকাতেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে৷ জলের অভাবে প্রতিদিন মিড ডে মিল শিশুদের মধ্যে সরবরাহ করতে ব্যাহত হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top