News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান; মৃত্যু বেড়ে ২০০০, সাহায্য চাইছে তালিবান
Image

(আপডেট) ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান; মৃত্যু বেড়ে ২০০০, সাহায্য চাইছে তালিবান

কাবুল, ৮ অক্টোবর (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬০০-রও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমের শহর হেরাত। ৬ দশমিক ৩ মাত্রার ও আরও দু”টি ভূকম্পনের জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ। ৬টি গ্রাম একেবারে মাটিতে মিশে গিয়েছে। এই দুঃসময়ে সাহায্য চাইছে তালিবান।

হেরাতের বিপর্যয় ব্যবস্থাপন বিভাগের প্রধান মোসা আসারি জানিয়েছেন, পরপর তিনবার জোরালো মাত্রায় কম্পনের ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েন। এদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক মানুষেরা রয়েছেন। আহতদের উদ্ধারে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়েছে এবং আরও ৬০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাতে। কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার পর দ্বিতীয় কম্পনটি হয় তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে। এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো। স্থানীয় সময় দুপুর ১২টা ৪২ মিনিটে আবারও কাঁপে আফগানিস্তান। এই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.২। কম্পনের উৎসস্থল ছিল হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

Releated Posts

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

নেটওয়ার্ক ম্যাপে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানোয় দুঃখপ্রকাশ নেপাল এয়ারলাইন্সের

কাঠমান্ডু, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারতের জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো একটি নেটওয়ার্ক ম্যাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার…

ByByNews Desk Apr 30, 2026

এসসিও বৈঠকে রাজনাথের মন্তব্য ঘিরে বিতর্ক, ‘পাকিস্তানকে ক্লিনচিট’ দেওয়ার অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top