News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার জন বাংলাদেশী সহ বাড়ির মালিককে আটক করে পুলিশ
Image

চার জন বাংলাদেশী সহ বাড়ির মালিককে আটক করে পুলিশ

বিলোনিয়া, ৭ অক্টোবর : ভারত বাংলা সীমান্ত কাঁটা তার হওয়ার পরেও সুরক্ষিত নয়, তা আবারো প্রমান করে দিল চার জন বাংলাদেশীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে। সীমান্তে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশী আনা গোনা সহ মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারত বাংলা সীমান্ত এলাকা গুলো তা নিয়ে উঠছে প্রশ্ন।

গতকাল গভীর রাতে ঋষ্যমুখ ব্লকের পুরাতন মতাই আশীষ মজুমদারের বাড়ি থেকে আটক করা হয়েছে চারজন বাংলাদেশীকে। সাথে বাড়ির মালিককেও আটক করা হয়েছে। ১০৯ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী ও ঋষ্যমুখ ফাড়ি পুলিশের যৌথ অভিযানে আশীষ মজুমদারের বাড়ি থেকে এই চার জন বাংলাদেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর জানতে পারে তাদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। এরপর চার জন বাংলাদেশি সহ বাড়ির মালিক আশীষকে মতাই বিওপিতে নিয়ে আসার পর রাতেই ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশের হাতে চারজন বাংলাদেশীদের তুলে দেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে দশটা নাগাদ মতাই পুলিশ ফাঁড়ি থেকে গ্রেপ্তার হওয়া চারজন বাংলাদেশের সহ বাড়ির মালিক আশীষ মজুমদারকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়েছে। এর পর পুলিশ এ চারজন বাংলাদেশের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। তিন দিনে পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে বাংলাদেশের সহ বাড়ির মালিক আশীষ মজুমদারকে ।

জানা যায়, মাথায় কাঁটাতার সীমান্ত দিয়েই অবৈধভাবে প্রবেশ করে এ চারজন বাংলাদেশী। গুজরাটের সুরাটে উদ্দেশ্যে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আসে । তবে কি কারনে গুজরাট সুরাটে যাবে এ বাংলাদেশিরা তা জানা যায়নি । তিন দিনের পুলিশ রিমান্ড পেলে হয়তো সব তথ্য বেরিয়ে আসতে পারে এমনটাই ধারণা করছে আরক্ষা প্রশাসন ।

Releated Posts

তেলিয়ামুড়ায় জনসভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকের গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা এলাকায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলীয় সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর…

ByByReshmi Debnath Apr 7, 2026

মস্তানি, গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ এপ্রিল: মস্তানি, গুন্ডাবাজি করে ক্ষমতায় থাকা যায় না। তিপ্রা মথাকে কড়া হুশিয়ারি দিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Apr 7, 2026

এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার…

ByByReshmi Debnath Apr 7, 2026

ধর্মনগরে খালেদ আহমেদ হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেফতার

ধর্মনগর, ৭ এপ্রিল: ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top