News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাকসার মুসলপুরে জেলা ক্ৰীড়া স্টেডিয়ামের শিলান্যাস মুখ্যমন্ত্ৰীর, ঘোষণা কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের
Image

বাকসার মুসলপুরে জেলা ক্ৰীড়া স্টেডিয়ামের শিলান্যাস মুখ্যমন্ত্ৰীর, ঘোষণা কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের

বাকসা (অসম), ৫ অক্টোবর (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত মুসলপুরের বাথৌফুরিতে জেলা ক্ৰীড়া স্টেডিয়ামের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় করে নিৰ্মাণ হবে এই স্টেডিয়াম। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর আরও বিকাশ ও উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্ৰকল্প হাতে নিয়েছে৷ ৪০ বিঘা জমিতে প্ৰায় ৪৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে তামুলপুর স্টেডিয়ামে থাকবে সুইমিংপুল, ভলিবল, টাইকোয়ান্ডো, সিনথেটিক অ্যাথলেটিকস ট্ৰ্যাক ইত্যাদি৷

আগামী ১২ এবং ১৩ অক্টোবর অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের অনুমোদনপত্ৰ প্ৰদান করার পাশাপাশি শীঘ্ৰ বেকার যুবক-যুবতীদের শিল্প স্থাপনের জন্য দু লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ‘মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম স্কিম’-এর অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করে শিল্পোদ্যগী হওয়ার জন্য বিটিআর-এর বেকার যুবক-যুবতীদের কাছে আবেদন করেছেন। এছাড়া আত্মসহায়ক গোটগুলির প্ৰত্যেক সদস্যকেও আৰ্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করে ‘অমৃত বৃক্ষ’-এর যত্ন নেওয়ার আহ্বান জানান৷

আসাম পুলিশে ৫,৬০০টি শূন্যপদ পূরণের জন্য আসন্ন বিজ্ঞাপনের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিটিআর-এর যুবকদের এই কর্মসংস্থানের সর্বোত্তম সুযোগ নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে বাকসার জেলা কমিশনারের কাৰ্যালয় নির্মাণের জন্য ২৫ কোটি এবং আবৰ্ত ভবন নিৰ্মাণের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলেও আজকের সমাবেশে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কেবল তা-ই নয়, বিটিআর অঞ্চলের রাস্তাঘাট নিৰ্মাণের জন্যও অসম সরকার ৫০০ কোটি টাকা আৰ্থিক অনুদান দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা৷
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন লোকসভা নিৰ্বাচনে কোকরাঝাড় এবং দরং-ওদালগুড়ি আসনে বিজেপি ও ইউপিপিএল আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেবে৷
আজকের অনুষ্ঠানে অন্য বহু বিশিষ্টজনের মধ্যে ছিলেন তাঁত, বস্ত্র ইত্যাদি বিভাগের মন্ত্রী উৰ্খাও গৌরা ব্রহ্ম, বিটিআর-প্রধান প্রমোদ বড়ো, বিটিআর-এর প্রিন্সিপাল সেক্রেটারি আকাশ দীপ, মঙ্গলদৈয়ের সংসদ দিলীপ শইকিয়া প্রমুখ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top