News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে দ্রুতগতির চারচাকায় পৃ্ষ্ট নাইট শেল্টারে শুয়ে থাকা চার, জখম ছয়জন
Image

উত্তরপ্রদেশে দ্রুতগতির চারচাকায় পৃ্ষ্ট নাইট শেল্টারে শুয়ে থাকা চার, জখম ছয়জন

লখনউ, ৮ জানুয়ারি (হি.স.) : মর্মান্তিক এই দুর্ঘটনা উত্তরপ্রদেশে । দ্রুতগতির চারচাকা গাড়ি পিষে দিল নাইট শেল্টারে শুয়ে থাকা চারজনকে । শনিবার গভীররাতে এই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে লখনউের দালিবাগে এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছ’জন মানুষ। তাঁদের লখনউের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।ওই গাড়িটিতে থাকা পাঁচজনের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ বাকি তিনজন। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তখন ২ টো । ওই নাইট শেল্টারটিতে তখন ৩৫ জন শ্রমিক শুয়ে ঘুমোচ্ছিলেন। আচমকা গাড়িটি দ্রুতগতিতে এসে ঢুকে পড়ে ওখানে। নিমেষে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। আর চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে প্রথমে হকচকিয়ে যান ওখানে শুয়ে থাকা বাকিরা। তবে এই সুযোগে গাড়িটির যাত্রীরা পালানোর চেষ্টা করতেই তাঁদের আটকে রেখে পুলিশ খবর দেওয়া হয়।
মৃত ব্যক্তিরা বারাইচে জেলার বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা গেছে যে ধৃত দু’জনের একটি স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে ও অন্যজনের বাবা একজন ব্যবসায়ী। আর ওই দুর্ঘটনা ঘটানোর সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।-

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top