News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন খবরের ভিত্তিতে তীর জোয়ার আসর পন্ড করল পুলিশ, আটক এক
Image

গোপন খবরের ভিত্তিতে তীর জোয়ার আসর পন্ড করল পুলিশ, আটক এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জানুয়ারি : আবারও সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর আইটিআই সংলগ্ন এলাকায় তীর জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

কৈলাসহর থানা সূত্রে জানা যায় যে, আজ সন্ধ্যা ৫ টা নাগাদ কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে কৈলাসহর আইটিআই সংলগ্ন এলাকায় তীর জুয়ার আসর চলছে। তারপর পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে গিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তির নাম সুব্রত রায়, বাড়ি কৈলাসহর কালিপুর ১৩নং ওয়ার্ড এলাকায় সুব্রত রায়ের কাছ থেকে নগদ ২০২০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি সুব্রত রায়ের একটি মোবাইল সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। এব্যাপারে জোর তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন  কৈলাসহর থানার এস আই উজ্জল চৌধুরী।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top