ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। টিসিএ পরিচালিত অনুর্ধ ১৫ ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা বহাল রাখলো এডি নগর প্লে সেন্টার। মঙ্গলবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর শিবির মুখোমুখি হয় মৌচাকের। ম্যাচে এক প্রকার দাপট খাটিয়ে এডি নগর দল ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাককে। টস জিতে এডি নগর দল প্রথমে ফিল্ডিং করে। ব্যাট করতে নেমে মৌচাক শিবির ২৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৬ রান। ব্যাট হাতে মৌচাকের পক্ষে রোহিত বর্মণ সর্বাধিক ৫৪ রান করে। এছাড়া অক্ষিত দেবনাথ ১৪, তন্ময় ভৌমিক ১২, কৌশিক দাস ১৪, আইজেক দেববর্মা ৯ রানে অপরাজিত থাকে। বলে এডি নগরের পক্ষে বিপ্রদীপ রুদ্র পাল ২৭ রানে তিনটি, দিগ্বিজয় ধর ১৯ রানে দুটি এবং একটি করে উইকেট নেয় কিষান সরকার ও সুশোভন চক্রবর্তীরা। পাল্টা খেলতে নেমে এডি নগরের দুই ওপেনার বিপ্রদীপ রুদ্র পাল ও স্নেহাল দত্ত দারুন শুরু করে। দুজনই নির্ভরযোগ্য ব্যাটিং করে স্কোরবোর্ডে রানের অক্সিজেন যোগাতে থাকে। বিপ্রদীপ রুদ্র পাল ৫৪ রান করে আউট হয়ে গেলে ও শেষে স্নেহাল ,সুশোভন জুটি দলকে জয় এনে দেয়। স্নেহাল ৪১ ও সুশোভন ২৭ রানে অক্ষত থেকে দলকে কাংখিত জয় এনে দেয়। সুবাদে নয় উইকেটের ব্যবধানে এই ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করে নিলো এডি নগর দল।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত এ.ডি নগর প্লে সেন্টারের
Tags:
Releated Posts
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…


















