News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত গাড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যাত্রীর, দুই ভ্যানের সংঘর্ষে সাতজন
Image

চলন্ত গাড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যাত্রীর, দুই ভ্যানের সংঘর্ষে সাতজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/বিলোনীয়া, ৭ জানুয়ারী৷৷ শনিবার বিকাল চারটায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে চলন্ত গাড়ি

বিলোনীয়ায় দুর্ঘটনাগ্রস্থ ভ্যান৷ ছবি নিজস্ব৷
বিলোনীয়ায় দুর্ঘটনাগ্রস্থ ভ্যান৷ ছবি নিজস্ব৷

থেকে পরে এক নিহত হয়েছেন৷ যে গাড়িটি থেকে ঐ ব্যক্তি পড়ে গিয়েছিলেন তাঁকে সনাক্ত করা যায়নি৷ ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাক ও কান দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত ক্ষরণ হয়েছিল৷ গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল৷  জানা গিয়েছে রাস্তার মাথা এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে ঐ ব্যক্তি প্রায় আধঘন্টা রক্তাক্ত অবস্থায় পড়েছিল৷ পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ সেখান থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবমিতা রায় প্রাথমিক চিকিৎসার পর ঐ ব্যক্তিকে জি বি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, বিলোনীয়ায় হল চৌমুহনীতে দুটি মারুতী ভ্যানে দ্রুত বেগে ছুটে গিয়ে  সংঘর্ষে লিপ্ত হয়৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে৷ তাতে সাতজন আহত হয়েছেন বলেন খবর পাওয়া গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top